পটিয়ায় ট্রাক মার্কার সমর্থনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াসের গণসংযোগ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 7:42 PM , December 28, 2023 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১২ পটিয়া সংসদীয় আসনে ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী এক সময়ের তুখোড় ছাত্রনেতা তীর মার্কা মসল্লা কোম্পানির পরিচালক, পটিয়া বিসিক শিল্প নগরী শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: ইলিয়াস মিয়া, ট্রাক মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ৪ নং ওর্য়াড থেকে গণসংযোগ শুরু করে উপজেলা, পোস্ট অফিস মোড়, কামাল বাজার, হাইদগাওঁ,গোবিন্দারখীল, শাহচান্দ আউলিয়া মাজার, প্রদক্ষিন করে, বাস স্টেশন এসে এ গনসংযোগ সমাপ্ত করা হয়।এ সময় তিনি বলেন আমার পিতা আলহাজ্ব মুন্সি মিয়া কোম্পানি সাহেব তার প্রতিষ্ঠিত অসংখ্য শিল্প প্রতিষ্টানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। তিনি স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও অনুদান দিয়ে শিক্ষাক্ষেত্রে ও অবদান রাখেন। বাবার দেখানো পথে পটিয়ার মানুষের সেবা করা তথা আধুনিক পটিয়া গড়তে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি আরো বলেন আগামী ৭ জানুয়ারি ট্রাক মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকব পটিয়াকে একটি মডেল শহর উপহার দিব ইনশাআল্লাহ। জনসংযোগে আরো উপস্থিত ছিলেন মোঃ নাছির, মোঃ ফরিদ, আবদুল জব্বার, মোঃ সিরাজ,আবুল কাসেম, মোঃ দিদার, বাদশা,সাজ্জাদ, আব্দুল সত্তার, ফোরকান, বাদশা মিয়া, পারভেজ, বেলাল, শাকিব রনি, পাভেল, মানিক, রফিক, আবদুল ছালাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। শেয়ার অন্যান্যবিষয়: