পটিয়ায় নোঙ্গরের প্রচারণায় মানুষের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ! এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 1:50 AM , December 26, 2023 চট্টগ্রাম পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল এলাকায় গতকাল সোমবার রাতে নোঙ্গর প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন -১২ পটিয়া সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী। এতে সাধারণ মানুষের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে এলাকায় জন সমুদ্রে রূপ নেয় এম এয়াকুব আলীর নোঙ্গর প্রতীকে স্লোগানে মুখরিত হয় লালারখীল এলাকা। এছাড়াও এম এয়াকুুব আলী জিরি কৈয়গ্রাম মনসা বাদামতল সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এ সময় শিল্পপতি এম এয়াকুব আলী বলেন,পটিয়া আজ বড়ই বির্পযস্ত। এখানে সরকারী দলের দু নেতা সহিংসতায় লিপ্ত। তাদের স্থলে জনগন আমাকে বেচে নেবে।তিনি আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে তাকে নোঙ্গর প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য পটিয়াবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন এবার যেখানে যাচ্ছি সবার হাসি ভরা মন এবং ইতিবাচক সাড়া লক্ষ্য করছি। পটিয়া তথা পশ্চিম পটিয়ার জনসাধারণের একটাই কথা গত ১৫ বছরের শাসন শোষণ পরিবারতন্ত্রের হাত থেকে রেহাই পেতে নোঙ্গর প্রতীকের কোন বিকল্প নেই।এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মনসুর আলম, ইন্জিনিয়ার আবদুর রশীদ, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, নাদেরুজ্জামান, হারুনুর রশীদ, আবদুর রশীদ, নুরুল আলম, জাহেদুল হক, সাদ্দাম জসিম নুরু, প্রমুখ। শেয়ার অন্যান্যবিষয়: