ধামরাইয়ে ব্যস্ত সময় পার করছেন নৌকার প্রার্থী বেনজীর নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 6:51 PM , December 19, 2023 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে নির্বাচনী প্রচারনায় দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার সকালে বর্তমান এমপি বেনজীর আহমদ ব্যস্ত সময় পার করছেন। তিনি ধামরাই পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে কুশল বিনিময় ও নৌকা মার্কায় ভোট চান।এছাড়া বিকেলে পৌরসভার ঈদ গা মাঠ থেকে এক নির্বাচনী প্রচারণা মিছিল নিয়ে যাত্রাবাড়ী গিয়ে শেষ করেন। এতে ধামরাই পৌরসভার প্রধান প্রধান সড়ক মিছিল প্রদক্ষিণ করে।এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম কবির, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম রতন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুম খান, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, পৌর কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল, মোকছেদ আলী, কাউন্সিলর আরিফুর রহমান, আমজাদ হোসেন, যুবলীগের নেতা কামরুল ইসলাম, হাফিজুর রহমান, রোকন প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: