১ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:06 PM , December 6, 2023 আগামী ১ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে এক জোড়া নতুন ট্রেন চলাচল করবে। এছাড়া খুলনা-যশোর-মংলা-যশোর-খুলনা রুটে আরও একটি কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।আজ বুধবার (৬ ডিসেম্বর) রেল ভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।পর্যটন নগরী কক্সবাজার ও রাজধানী ঢাকার মধ্যে বাণিজ্যিকভাবে কাঙ্ক্ষিত ট্রেন চলাচল শুরু হয় গত ১ ডিসেম্বর। বর্তমানে একটি ট্রেন এই রুটে চলাচল করছে।গত ১১ নভেম্বর কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর ট্রেনের সময়সূচি নির্ধারণসহ প্রয়োজনীয় সব কাজ শেষ করে রেল বিভাগ। শেয়ার কক্সবাজারবিষয়: