নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 1:53 AM , May 8, 2024 কক্সবাজারের পেকুয়ায় কাটাফাঁড়ি খাল থেকে আনোয়ার হোসেন (২১) নামের এক লবণ বোটের শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আনোয়ার হোসেন গত তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।মঙ্গলবার (৭ মে) সকাল ১১টায় কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝুরা নামক স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি উপজেলার মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকার আকতার হোসেনের ছেলে।জানা গেছে, গত তিন আগে সে লবণ বহনকারী কার্গোবোটে শ্রমিক হিসেবে জালিয়াখালী নাশির ঝুরা এলাকায় বোটে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।নিহতের ভাই দেলোয়ার হোসেন বলেন, ভাই আজকে সকালে নৌকা নিয়ে কাটাফাঁড়ি খালের দুই দিক থেকে খুঁজতে বের হই। সকাল ১০টায় নাশিরঝুরায় বোটের পাশে তাকে ভাসমান অবস্থায় দেখতে পাই। পুলিশকে খবর দিলে তারা এসে লাশ থানায় নিয়ে যায়।পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, খাল থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সে লবণ বহনকারী বোটের শ্রমিক। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। শেয়ার কক্সবাজারবিষয়: