রামগড়ে কৃষকদের মাঝে উন্নত মানের বীজ ও সার বিতরন বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:21 PM , December 5, 2023 খাগড়াছড়ির রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(৫ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার মোঃ সানাউল্লাহ্ হক এর সঞ্চালনা ও উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন প্রধান অতিথি রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। স্বাগত ব্যক্তব্য প্রদান করেন সমাজসেবা অফিসার আজিজুর রহমান আন্জুম। এতে আরো উপস্থিত ছিলেন,১নং রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার, উপ-সহকারী কৃষি অফিসার তছলিম উদ্দিন বাহার সহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য যে, ৫০০ জন কৃষকের মাঝে বীজ ধান সহ প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এম ও পি সার বিতরন করা হয়। শেয়ার খাগড়াছড়িবিষয়: