নড়াইলে আরও ১৬ জনের করোনা শনাক্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:21 PM , July 23, 2020 নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮ জনে।আজ বৃহস্পতিবার জেলার সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নড়াইলে আজ নতুন করে আরও ১৬ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৪ জন এবং কালিয়া উপজেলায় ২ জন রয়েছেন।তিনি আরও জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর বাকি দু’জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৫৬৮ জন করোনা আক্রান্তের মধ্যে ২৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৯ জন। শেয়ার সারা দেশবিষয়: