বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভূইয়ার মাদক বিরোধী দিক নির্দেশনায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 10:30 AM , November 24, 2023 যশোরের বেনাপোলে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ মো. জাহিদুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বারোপোতা গ্রামের একটি আম বাগান থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদুল বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে।পুলিশ জানায়, বেনাপোল বারোপোতা গ্রামের জামাল উদ্দিনের আম বাগানে অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে ২জন আসামী কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শেয়ার আইন-আদালতবিষয়: