রামগড়ে যুবলীগের ৫১ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:36 PM , November 11, 2023 খাগড়াছড়ির রামগড় উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।শনিবার (১১ নভেম্বর) সকালে রামগড় উপজেলা লেক পাড়ে স্থাপিত বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। যুবলীগের উদ্যোগে অনুষ্ঠানস্থল হতে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। পরে বিজয় ভাস্কর্যের বেদীতে উপজেলা যুবলীগের সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার প্রমূখ।এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: