রামগড়ে দেশীয় তৈরী চোলাই মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 10:45 PM , November 8, 2023 রামগড়ে দেশীয় তৈরী মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ। গতকাল (মঙ্গলবার) রাত ১১ টায় রামগড় থানাধীন রামগড় পৌরসভার ০৮নং ওয়ার্ডের রামগড় ফরেনার্স চেকপোষ্টের সামনে রাস্তার উপর রামগড় থানা এলাকায় রাতে নিয়মিত টহলের সময় রামগড় থানায় কর্মরত এসআই মোহাম্মদ জাফর আলম এবং এ এস আই খলিলুর রহমান সংগীয় ফোর্সসহ খাগড়াছড়ি টু বারাইয়ারহাট গামী চট্টমেট্রো – ০২ -১৪১৩ এ্যাম্বুলেন্স গাড়ী তল্লাশি করে ১২৫ (একশত পচিঁশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃত আসামী মোঃ ইমন হোসেন হৃদয় (২১), পিতা- মোঃ বেলাল হোসেন, মাতা- সামসুন্নাহার, সাং- মোল্লাপাড়া, ০৬নং ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, এবং মোঃ ফরিদুল ইসলাম মেহেদী (২৫)পিতা-হুমায়ন কবির,মাতা- ফাতেমা বেগম, সাং- শালবন আটার পরিবার, ০৬নং ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, উভয় থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ির বাসিন্দা বলে জানা যায়। আটককৃত এম্বুলেন্স গাড়ি ও আসামীদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা যায়। এ প্রসঙ্গে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান মাদকদ্রব্য আটকের সময় এম্বুলেন্সে কোন রোগী ছিলনা।আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। শেয়ার খাগড়াছড়িবিষয়: