বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: 5:41 PM , July 21, 2020

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মঙ্গলবার সকালে বজ্রপাতে মোহাম্নদ রাসেল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়ছে। রাসেল উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের আহাদ মিয়ার ছেলে। বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

রাসেলের প্রতিবেশী হাসান আল মাসুদ বাবু নামে এক ব্যক্তি জানান, রাসেল তাদের বাড়ির সাথে একটি ব্রিজের পাশে দাঁড়িয়ে ছিল। বজ্রপাতের ঘটনায় আহত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।

Loading