৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ঔষধ আটক বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 4:37 PM , August 19, 2023 খাগড়াছড়ির রামগড়ে ভারত বাংলাদেশের ফেনী নদীরকুল এলাকায় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ আটক করা হয়েছে।শনিবার (১৯ আগষ্ট) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী নদীরকুল এলাকা থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ৫১৫৩ পিস ওষুধ জব্দ করে। যার বাজারমূল্য এক লক্ষ একত্রিশ হাজার নয়শত নব্বই টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত ঔষধ সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন বলে বিজিবি জানান।রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। শেয়ার খাগড়াছড়িবিষয়: