দোহার উদ্দেশে বিকালে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:36 AM , May 22, 2023 তিন দিনের সরকারি সফরে আজ কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ সোমবার বিকাল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প, শীর্ষক ফোরামে যোগ দেবেন।এছাড়া তিনি দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন। কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ. আল-ফালিহের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। শেয়ার জাতীয়বিষয়: