প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে রোববার ভোর সোয়া ৩টায় নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:23 PM , May 20, 2023 ৪১৯ হজযাত্রী নিয়ে রোববার ভোর ৩.২০টায় সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা প্রথম হজ ফ্লাইটের।বিমানের মুখপাত্র তাহেরা খন্দকার জানান, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোববার ভোর ৩.২০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করবে।’এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকার হাজী অফিসে হজ কর্মসূচি-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৮৫ জন।কোভিড-১৯ মহামারীর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেছিলেন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। (বাসস) শেয়ার জাতীয়বিষয়: