পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:54 PM , May 14, 2023 রাষ্ট্রপতির হওয়ার পর প্রথমবারের মতো সোমবার নিজ জেলা পাবনা যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।নিজ জেলার সন্তানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পাবনার নাগরিক সমাজ। উৎসবের আমেজ সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে।তোরণ, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সাজানো হয়েছে শহরকে। পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে প্রস্তুত করা হচ্ছে নতুন রাষ্ট্রপতিকে দেয়া নাগরিক সংবর্ধনা মঞ্চের কাজ।এজন্য স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে নাগরিক কমিটি।পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে রাষ্ট্রপতির। শেয়ার জাতীয়বিষয়: