বরখাস্ত ডিআইজি মিজানকে জামিন দেননি হাইকোর্ট নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:41 PM , April 17, 2023 জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে জামিন দেননি হাইকোর্ট।বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. আলী রেজা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ (ডিলিট) দেন।আদালতে মিজানের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন এডভোকেট খুরশিদ আলম খান।দুদক ২০১৯ সালের ২৪ জুন মিজান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না এবং পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।মিজান ওই বছরের ১ জুলাই হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত মিজানকে পুলিশের হাতে তুলে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে ডিএমপিকে আদেশ দেন।- বাসস শেয়ার আইন-আদালতবিষয়: