পটিয়ায় পএিকার হকারদের মাঝে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার সামগ্রী বিতরণ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 10:27 PM , April 13, 2023 চট্টগ্রাম পটিয়ায় মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)পটিয়া শাখার উদ্যোগে আজ পটিয়া আর্দশ স্কুলের সামনে পত্রিকার হকারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি এবং পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সময়ের আলোর প্রতিনিধি মোরশেদ আলম, দৈনিক আমার বার্তা প্রতিনিধি এস এম এ জুয়েল, দৈনিক সাংঙ্গু পটিয়া প্রতিনিধি গিয়াস উদ্দিন, দৈনিক সময়ের কাগজের আবদুল্লাহ আল নোমান, দৈনিক সমাচারের আবু মুছা, দৈনিক জনবানীর রনী কান্তি দেব, দৈনিক সময়ের কাগজ চন্দনাইশ প্রতিনিধি হেলাল উদ্দিন নিরব, এবি রহমান প্রমূখ। শেয়ার অন্যান্যবিষয়: