চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৬৭, মৃত্যু ১ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:41 PM , July 15, 2020 গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৬৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৬৭ জন শনাক্ত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী- চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। সিভাসু ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এতে একজনও করোনা পজেটিভ রোগী শনাক্ত হননি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন।-বাংলানিউজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছেন আরও ১৮ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০৫টি নমুনা পরীক্ষা করে ২২ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ২৭ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৫টি নমুনা পরীক্ষা করে ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৩টি নমুনা পরীক্ষা করে আরও ৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এদের মধ্যে নগরে ১০৯ জন এবং উপজেলায় ৫৮ জন।‘এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯৩১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন একজন এবং সুস্থ হয়েছেন ১৬ জন।’ শেয়ার চট্টগ্রামবিষয়: