সেনবাগে ওলামায়ে কেরাম ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ , এপ্রিল ৬, ২০২৩ মোঃ আমির হোসেন লিটন,সেনবাগ প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগে রেসিডেন্সিয়াল আলিম মাদ্রাসার উদ্যোগে ওলামায়ে কেরাম ও স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার ছমিরমুন্সিরহাট মোহাম্মদিয়া চাইনিজ এন্ড পার্টি সেন্টারে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মাওলানা নুরুল হুদা বিপ্লবীর সঞ্চালনায় এবং মাওলানা মোয়াজ্জেম বিন মোশাররফ এর সর্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগের বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাজহার মুগিরা।এ সময় আমন্ত্রিত ওলামা কেরামদের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ আবু সাকের, আরবী প্রভাষক রাজারামপুর বশিরিয়া আলিম মাদ্রাসা,মাওঃ আহমাদ উল্লাহ আজিজি,ব্যাবস্থাপনা পরিচালক তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা, মাওঃ জিয়াউর রহমান আইয়ুবী,সভাপতি আল হিকমা মিডিয়া সোসাইটি বাংলাদেশ।সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি খুরশীদ আলম,সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল হক।উপস্থিত বক্তাগণ সেনবাগ রেসিডেন্সিয়াল আলিম মাদ্রাসার ” শিক্ষা ব্যাবস্থার ভুয়সী প্রশংসা করেন এবং উক্ত আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ ইমাম উদ্দিন মাছুম,কেন্দ্রীয় সেক্রেটারী আল হিকমা মিডিয়া সোসাইটি বাংলাদেশ। শেয়ার নোয়াখালীবিষয়: