হাতে হ্যান্ডকাপ লাগানো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: 6:01 PM , July 13, 2020

আনোয়ারায় এক হাতে হ্যান্ডকাপ লাগানো আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে শঙ্খ নদীতে ভাসমান অবস্থায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আজ সোমবার (১৩ জুলাই) সকালে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয় সূত্রে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১টায় শঙ্খ নদী থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়।”
তিনি আরো বলেন, “ধারণা করা হচ্ছে ১৪-১৫ দিন আগে অজ্ঞাত এই ব্যক্তিকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়া হয়। লাশের ডান হাতে হ্যান্ডকাপের একটি অংশ রয়েছে। পরনে রয়েছে একটি কালো শর্ট প্যান্ট ও ফুলহাতা ঘিয়ে রংঙের শার্ট।”
এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ শনাক্তের সহযোগিতা চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট শাখাকে অবগত করা হয়েছে।

Loading