যশোরে নয় কোটি টাকার সোনা উদ্ধার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:46 PM , February 15, 2023 বিজিবির যৌথ অভিযানে যশোরের রাজারহাট থেকে প্রায় ৯ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে।এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৮ কোটি ৯৭ লক্ষ ৪০ হাজার টাকা বলে বিজিবি দাবি করেছে।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী মঙ্গলবার রাতে জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্টো-গ-৩৫-৯৫৭৭) ঢাকা থেকে যশোরে আসছে বলে গোপন সংবাদে জানতে পারে।এ সময় খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) যশোরের রাজারহাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। সেখান থেকে প্রায় ৯ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে।এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৮ কোটি ৯৭ লক্ষ ৪০ হাজার টাকা বলে বিজিবি দাবি করেছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী মঙ্গলবার রাতে জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্টো-গ-৩৫-৯৫৭৭) ঢাকা থেকে যশোরে আসছে বলে গোপন সংবাদে জানতে পারে।এ সময় খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) যশোরের রাজারহাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। ৪৯ বিজিবি অধিনায়ক জানান, ৪৯ বিজিবির চৌকস টহল দল এবং খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) টহলদল দুটি অবস্থান থেকে গাড়িটিকে ধরার চেষ্টা করে।প্রথমে ২১ বিজিবি তাদের অবস্থান থেকে গাড়িটি ধাওয়া করলে তারা ৪৯ বিজিবি এলাকায় এসে পড়ে। এ সময় ৪৯ বিজিবির টহল কমান্ডার গাড়িটি থামানোর নির্দেশ দিলে প্রাইভেটকার চালক দ্রুত পালানোর চেষ্টা করে।এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায় এবং চোরাকারবারীরা পালিয়ে যায়। প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৮.৯৭৪ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।আটককৃত স্বর্ণ যশোর সদর থানার মাধ্যমে ট্রেজারিতে জমা এবং প্রাইভেটকার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।যশোর ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গত জানুয়ারি ২০২২ হতে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৯৩.৩৪৭ কেজি স্বর্ণ আটক করতে সক্ষম হয়েছে। যার সিজার মূল্য ৮০ কোটি ৬৭ লক্ষ ৯৪ হাজার ২শ’ টাকা।একইভাবে ২১ বিজিবিও গত একবছরে ৭০ কেজি পরিমান স্বর্ণ জব্দ করতে সক্ষম হয়। খুলনা সেক্টরের এই দুই ব্যাটালিয়ন সর্বমোট ১৬৩ কেজি স্বর্ণ আটক করতে সক্ষম হয়। শেয়ার সারা দেশবিষয়: