পটিয়ায় অসহায় মানুষের পাশে বদিউল আলম

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 7:42 PM , February 3, 2023

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। দলের দূর্রদিনে পাশে ছিলাম ভবিষ্যতে ও পাশে থাকবো। আমার জীবন, যৌবন সব কিছুই উৎসর্গ করেছি। মরার আগ পর্যন্ত আমার আর্দশের পথে থেকে কাজ করতে চাই আপনাদের পাশে থেকে।


দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শিখা রাণী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টান সঞ্চালনা করেন যুবলীগ নেতা ছোটন আচার্য্য। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন,
বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল ইমরান, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রঞ্জিত চৌধুরী, মিলন চক্রবর্তী, সুভাষ চৌধুরী, শ্যামল চক্রবর্তী, সুজন বড়ুয়া, জেলা যুবলীগ নেতা উজ্জ্বল ঘোষ, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নয়ন চক্রবর্তী প্রমূখ।

Loading