৩ শতাধিক রোগী ফ্রি চিকিৎসা -ধামরাইয়ে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২, ২০২৩

 

শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহজাহান মিয়ার প্রয়াত বড় ছেলে আবীরের জন্ম বার্ষিকী ্উপলক্ষ্যে আবীর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগেও শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহজাহান মিয়ার পরিচালনায় দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প আজ বৃহস্পতিবার ধামরাই বাজার আবীর কনসালটেশন সেন্টারে আয়োজন করা হয়।
এতে চিকিৎসা সেবায় ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহজাহান মিয়া, ডা: লতিফা ইয়াসমিন আখিঁ । সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পাপিয়া ফার্মাসীর পরিচালক ফরিদ উদ্দিন ও আবীর কনসালটেশন সেন্টার প্যাথলজির পরিচালক জসিম উদ্দিন প্রমুখ।

 

Loading