রামগড়ে সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরার শীত বস্ত্র বিতরন বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২, ২০২৩ জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলকে শান্তিপূর্ণ সহ অবস্থানের সহিত বসবাস করার আহ্বান জানান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ।তিনি বলেন যার যার কর্ম সে করবে।কেউ সম্প্রীতি নষ্ট করলে আইন নিজস্ব গতিতে চলবে।বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজ প্রাঙ্গণে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন উপজাতিয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন, দেখাচ্ছেন, বাস্তবায়নও করেন। পার্বত্য অঞ্চলের শান্তি চুক্তি নিয়ে অনেকেই অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে চেষ্টা করেছেন। এখন তা মিথ্যায় পরিণত হয়েছে। নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র চলছে। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই দমিয়ে রেখেছেন বর্তমান সরকার এমন মন্তব্যও করেন তিনি। এসময় এমপি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য তিনটি মসজিদ,তিনটি মন্দিরে নগদ ৬ লক্ষ টাকা আর্থিক অনুদান দেন এবং দুটি বৌদ্ধ মন্দিরের জন্য দুইটি জেনেরেটর বিতরণ করেন। রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি জানান,রামগড় পৌরসভার নয়টি ওয়ার্ডে ৪৭০টি,পাতাছড়া ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডে ৩৫০ টি কম্বল বিতরণ করা হয়। এছাড়াও তিনটি মসজিদ, তিনটি মন্দিরের প্রতিটিকে ১ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা এবং পাতাছড়া ইউনিয়নে বিদ্যুৎহীন নাভাঙ্গাপাড়ার সুচিতারামা বৌদ্ধ মন্দির ও পাকলা পাড়ার মঙ্গল সুক্ষ্ম বৌদ্ধ মন্দিরে তিন হাজার ওয়াটের দুইটি জেনেরেটর দেওয়া হয়েছে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। এসময় রামগড় সরকারি কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফ,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা,কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মেলেন্দু চৌধুরী ,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি,সাংবাদিক, সুশিল সমাজ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: