আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১ মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ নুরুল কবির প্রকাশিত: 3:13 PM , January 28, 2023 আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত যুবক জমির উদ্দীন (২৬) ।সে উপজলোর তৈলারদ্বীপ উত্তর পাড়া জেবল হোসেনের ছেলে।শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পিএবি সড়কের বরুমছড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বারখাইন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, গতরাতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাওয়ার পথে বরুমছড়া রাস্তায় মাথা এলাকায় রাস্তা পিচ্ছিল হওয়ায় একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে এতে মোটরসাইকেল চালক জমির গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় জমিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। শেয়ার আনোয়ারা উপজেলাবিষয়: