আনোয়ারায় “স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন” শীতবস্ত্র বিতরণ মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ নুরুল কবির প্রকাশিত: 6:49 PM , January 15, 2023 চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সামাজিক সংগঠন “স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন”র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রবিবার (১৫ জানুয়ারি) উপজেলা পরিষদে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ফরহাদুল ইসলাম এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক জাহিদ হাসান হৃদয়’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তৌহিদুল হক চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন দৈনিক একুশে সংবাদের সহযোগী সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এম এ ছবুর, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম চৌধুরী, সংগঠনের পরিচালনা কমিটির সদস্য আলাউদ্দিন খান। এসময় সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শেয়ার আনোয়ারা উপজেলাবিষয়: