রাজধানীতে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 8:28 AM , December 28, 2022

রাজধানীর হাতিরঝিলে নিজ বাসা থেকে শবনম শারমিন নামে এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত শবনম শারমিন দ্য রিপোর্টে কাজ করতেন। তার স্বামী সাইদুল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের সাবেক প্রতিবেদক।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

Loading