কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:51 PM , December 26, 2022 কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে ইকবাল হোসেন (৫২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সৈকত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইকবাল হোসেন গাজীপুর জেলার টঙ্গী এলাকার মিন্নাত আলীর ছেলে।নিহতের মেয়ে সিরাজুল মনিরা জানিয়েছেন, ভাইবোন, বাবাসহ কক্সবাজারে ভ্রমণে এসেছেন তারা। সৈকতে গোসলে নেমে হঠাৎ পড়ে যান তার বাবা। লাইফ গার্ডকর্মীরা উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, সৈকতে সপরিবারে ভ্রমণে এসে গোসলে নামলে পড়ে যান এ পর্যটক। লাইফ গার্ডকর্মীরা তাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান বলেন, হাসপাতালে পৌঁছার আগেই এ পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। শেয়ার কক্সবাজারবিষয়: