বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা শ্রমিকলীগের শ্রদ্ধা নিবেদন মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ নুরুল কবির প্রকাশিত: 9:09 PM , December 16, 2022 মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আনোয়ারা উপজেলা শ্রমিকলীগ।শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলা চত্বরে স্মৃতিসৌধে উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মামুনুর রশীদের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানাননেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগ নেতা, বসর, নাছির, ফরিদ, রনজিত চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।শ্রদ্ধা নিবেদনকালে মামুনুর রশীদ বলেন, এই বিজয় শুধু বাঙালী জাতিকে একটি ভুখন্ড দেয়নি জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে আমাদের একটি স্বাধীন জাতি হিসেবে পরিচিতি দিয়েছে। বাঙালী জাতির বিজয়ের অংশ আমাদের উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ সৈয়দের নির্দেশে আজকে আমাদের এই কর্মসূচী পালিত হয়েছে। সেই সাথে আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয়কে আনোয়ারা উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দীন কে নবগঠিত আনোয়ারা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মনোনীত করায় আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শেয়ার আনোয়ারা উপজেলাবিষয়: