হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু

প্রকাশিত: 6:12 PM , November 22, 2022

হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় সৈয়দ রাসেল (৪০) নামের এক বাইকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।হাটহাজারী থানার বাসস্ট্যান্ড এলাকার এম আলম সিএনজি পাম্পের সামনে আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টা ২৬ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।ঘটনাস্থলে থাকা নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান জানান, বাইক ও ট্রাক দুইটিই ছিল শহরমুখী।

ট্রাকের ধাক্কায় বাইকচালক হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকার রাসেল দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রাকটি পুলিশ আটক করেছে বলে জানান তিনি ।

Loading