নেত্রকোণায় অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্বার

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: 2:51 PM , November 19, 2022

নেত্রকোণার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচরা বাজারের তালতলা এলাকায় রাস্তার পাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্বার করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে পূর্বধলা থানা পুলিশ এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই লাশটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে গত দুই দিন আগে মেরে এখানে ফেলে রাখা হয়েছে।মৃতদেহের পেটে আঘাতের চিহ্ন রয়েছে।তিনি আরও জানান, লাশটি এখনো  শনাক্ত করা সম্ভব হয়নি।

Loading