বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

প্রকাশিত: 3:29 PM , November 12, 2022

শ্রীপুরে সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মজিবুর রহমান (৩৫) নামের এক কৃষক মারা গেছেন।শনিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মজিবুর রহমান শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আবুল হোসেনের ছেলে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নিহত মজিবুর রহমান কৃষিকাজ করেন। শনিবার সকালে বাড়ির পাশের কলাবাগানে পানি দিতে গিয়ে বিদ্যুৎচালিত মোটর চালু করতে যান। এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়।

Loading