এক শিফটে চলবে সব প্রাথমিক বিদ্যালয় নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ , অক্টোবর ৩০, ২০২২ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আমিনুল ইসলাম খান।তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি মাস থেকে সারা দেশে এ নিয়ম কার্যকর করা হবে।রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।সচিব বলেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি। আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করতে পারব।সারা দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে গণশিক্ষা সচিব বলেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে। শেয়ার শিক্ষাঙ্গনবিষয়: