তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

প্রকাশিত: 2:08 PM , October 29, 2022

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও কুমিল্লায় ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং রোববার সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে।

Loading