চিরিরবন্দরে আসছেন মুক্তিযু্দ্ধ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মানিক হোসেন মোহাম্মদ মানিক হোসেন প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ , অক্টোবর ২৭, ২০২২ দিনাজপুরের চিরিরবন্দরে সরকারি সফরে আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।বিষয়টি নিশ্চিত করে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা এম আমজাদ হোসেন বলেন, ২৮ অক্টোবর (শুক্রবার) দুপুর ১২.২৫ মিনিটে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী ” তোরণের উদ্ধোধন, ১২.৩৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পন ও ১ মিনিট নিরবতা পালন, ১২.৪৫ মিনিটে এবি ফাউন্ডেশনের “বিজয় একাত্তর” গণ গ্রন্থাগারের ভিত্তি প্রস্তর স্থাপনসহ স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা প্রশাসন, আমেনা-বাকি স্কুল কৃর্তপক্ষ, উপজেলা আওয়ামী লীগ, থানা পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে আমেনা-বাকি স্কুল ও কলেজ মাঠের সাজ-সজ্জাসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করছেন এবি ফাউন্ডেশনের সদস্যরা। এছাড়া মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আগমন উপলক্ষে বিশেষ তদারকি করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম সরকারসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুধীসমাজ। শেয়ার সারা দেশবিষয়: