বরিশালে বাসের চাপায় দুই কলেজছাত্র নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:23 PM , September 21, 2022 বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতদের একজন এইচএসসি দ্বিতীয় বর্ষের ও অন্যজন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে চরকাউয়া-গোমা সড়কের নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার চরাদি ইউনিয়নের সন্তসদী গ্রামের জসিম গাজীর ছেলে রাব্বি গাজী (১৮) ও নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২১)। রাব্বি গাজী এইচএসসি দ্বিতীয় বর্ষের ও নাজমুল মল্লিক অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাব্বি গাজী ও নাজমূল মল্লিক মোটরসাইকেলযোগে বরিশাল যাবার পথে নিমতলা নামক স্থানে পিচ্ছিল খেয়ে পরে যায়। এসময়ে চরকাউয়া থেকে গোমাগামী সাগর পরিবহনের একটি বাসটি তাদের চাপা দেয়।ঘটনাস্থলে নাজমুল মল্লিক নিহত হন। মোটরসাইকেলের চালক রাব্বি গাজীকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বাকেরগঞ্জ থানার তদন্ত বিভাগীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, চরকাউয়া-গোমা সড়কের নিমতলায় দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম পাঠান হয়েছে৷ বিস্তারিত পরে জানোন হবে। শেয়ার সারা দেশবিষয়: