বশেমুরবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হাবিবুর রহমান

প্রকাশিত: 8:57 PM , September 19, 2022

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক হাবিবুর রহমানকে অত্র বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়,অত্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব হাবিবুর রহমানকে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক পরবর্তী তিন বছরের জন্য ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হলো।

আরও বলা হয়েছে, তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনকলে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। এ আদেশ আগামী ২২-০৯-২০২২ ইং তারিখ থেকে কার্যকর হবেন।

Loading