কোভিডে আরও ১ মৃত্যু, শনাক্ত ৪৩৫ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৩, ২০২২ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৫ জনে।এ সময় ৪৩৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জন।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে সোমবার কোভিডে মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ৪২১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ১১১টি ও নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ১২২টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৫৫ শতাংশ।মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ৩ হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়। শেয়ার আপনার স্বাস্থ্যবিষয়: