আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম

প্রকাশিত: 11:39 AM , September 7, 2022

খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১৬ টাকা বাড়িয়ে বুধবার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের এলপিজি গ্যাস কিনতে খরচ হবে ১ হাজার ২৩৫ টাকা। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৯ টাকা।

গত ৪ সেপ্টেম্বর গ্যামের দাম বাড়ানো হবে না বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসি।

এর আগে ২ আগস্ট আন্তর্জাতিক বাজারে দাম কমায় এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়।

Loading