২১টি গ্রেফতারী পরোয়ানারভূক্ত পলাতক ব্যাক্তি ঢাকা থেকে গ্রেফতার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:20 PM , September 6, 2022 সিএমপি’র ডবলমুরিং মডেল থানায় মূলতবী থাকা ২১টি গ্রেফতারী পরোয়ানার ভূক্ত পলাতক মোঃ তোফাজ্জল হোসেন (৬২)’কে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গতকাল রাতে ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে ডাবলমুরিং মডেল থানার অভিযানিক দল তাকে গ্রেফতার করেন।তিনি মেসার্স চট্টলা বোরিং, জীবন বীমা ভবন, ৫ম তলা, আগ্রাবাদ, ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম এর প্রোপাইটর ছিলেন। উক্ত প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন লোকজনের নিকট হতে টাকা গ্রহন করে চেক প্রদান করে। উক্ত চেক ডিজঅনার মামলায় গ্রেফতারী পরোয়ানার ওয়ারেন্টভূক্ত আসামি। শেয়ার চট্টগ্রামবিষয়: