এক দিনে আরও ২১৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ , আগস্ট ২৮, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৩১৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন।

Loading