রামগড় ৪৩ বিজিবির কতৃক ভারতীয় ঔষধ ও মদসহ দুজন আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 10:19 PM , August 27, 2022

খাগড়াছড়ির রামগড় জোন ও ৪৩ বিজিবি আজ শনিবার (২৭আগস্ট) সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২জনকে দেশীয় বাংলা মদসহ আটক ও পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় জোন ৪৩ বিজিবির অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্ট এ কর্মরত একটি টহল দল চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টস্থ এলাকায় অভিযান চালিয়ে ৩০লিটার দেশীয় মদ সহ ২জনকে আটক করেছে। আটককৃতদের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা রয়েছে। আটককৃতরা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোঃ নুরুল ইসলামের ছেলে মো: মইনুদ্দিন দিদার(২৬) এবং নোয়াখালীর সেনবাগের আব্দুল খালেকের ছেলে আজাদুল ইসলাম(২২)।
অপরদিকে, রামগড় মহামুনি বিওপির একটি টহল দল মহামনি বিওপির থানাহ ঘাট নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৮শত কৌটা ভারতীয় ঔষধ জব্দ করে। যা সীতাকুন্ড কাস্টমস এ জমা করা হয়েছে। আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯ হাজার টাকা বলে জানিয়েছে 

Loading