রামগড়ে সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূইয়ার মৃত্যুবার্ষিকী পালিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ , জানুয়ারি ২৭, ২০২৫ রামগড় উপজেলার জনপ্রিয় ও সফল সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূইয়ার ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।(২৭ জানুয়ারি) সোমবার বেলায়েত হোসেন ভূইয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরান খতম,দোয়া এবং আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। উপজেলা বিএনপির কার্যালয়ে বিকাল ৪ টায় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মরহুম বেলায়েত হোসেন ভূইয়ার স্মরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সেক্রেটারি শেফায়েত মোর্শেদ ভূইয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলা উদ্দিন, রামগড় পৌর বিএনপির সেক্রেটারি মহিউদ্দিন হারুন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, বিএনপি নেতা মোস্তফা হায়দার চৌধুরী। বক্তারা বলেন, রামগড়ের আজকের এমন দুঃসময়ে উনার মত সাহসী নেতার বড় অভাব। এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: