ধামরাইয়ে গাজাবাসীর উপরে ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ , এপ্রিল ৭, ২০২৫

 

ফিলিস্তিন গাজাবাসীর উপরে ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অংশগ্রহণ করেছে ঢাকার ধামরাইয়ে ছাত্র সমাজ, তৌহিদ জনতা ও ওলামা কেরামগন।
আজ সোমবার সকালে  ঢাকার ধামরাই উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সমাজ তৌহিদ জনতা ও ওলামা কেরামগন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সমাজ ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন করে অবস্থান নেয়। এছাড়া ছাত্রসমাজ তৌহিদ জনতা ও ওলামা কেরামগন একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ধামরাই উপজেলা চত্বর মাঠে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে বক্তব্য রাখেন, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের জামে মসজিদের খতিব ইয়াসিন আনসারী, গোয়ারীপাড়া জামে মসজিদের খতিব শাকিল আহমেদ,ধামরাই বিজয়নগর ঢাকা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার মোহতামিম মাওলানা মোশাররফ হোসেন, নিরাপদ সড়ক ধামরাই শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্র সমাজ থেকে রোহিত, পিয়াস ও তৌহিদ জনতা থেকে ফয়জুল রহমান প্রমুখ। বক্তারা বলেন, ইসরাইলি পণ্য আমাদের বয়কট করতে হবে। গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানকে একত্রিত হতে হবে। আমাদেরকে অনুমতি দিলে আমরা যুদ্ধ অংশগ্রহণ করব ইসরাইলের বিরুদ্ধে।
সমাবেশ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়ে।

 

Loading