গুঙ্গিয়াজুরী হাওড়ে ডুবে যায়হবিগঞ্জে নৌকাডুবে ৪ নারীর মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:11 PM , July 14, 2022 হবিগঞ্জ জেলার বাহুবলে নৌকাডুবে ৪জন নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার রউয়াইল গ্রামের গুঙ্গিয়াজুরী হাওড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গীরঘাট গ্রামের শাফায়ত আলীর স্ত্রী চান বানু (৬০), একই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী জরিনা খাতুন (৪৫), রওশন আলীর স্ত্রী উড় বানু (৬৫) ও তমির আলীর স্ত্রী আরাতুন নেছা (৪৮)।বাহুবল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, ৮ জন নারী-পুরুষ কয়েকজন শিশুকে সঙ্গে নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রাম থেকে বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় বেড়াতে গিয়েছিলেন। রাতে তারা নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। রউয়াইল এলাকায় পৌঁছার পর ঝড়ে নৌকাটি ডুবে যায়। এসময় চারজন নারী পানিতে ডুবে মারা যান। বাকী পুরুষ ও শিশুরা সাতরে তীরে উঠতে পেরেছেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, মরদেহগুলো হাওড় থেকে নিয়ে আসা হয়েছে। শেয়ার সারা দেশবিষয়: