ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৫তম ঈদুল আজহার জামাত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:14 AM , July 10, 2022 এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার শোলাকিয়ায় যেটি ছিল ১৯৫তম ঈদুল আজহার জামাতরোববার (১০ জুলাই) সকাল ৯টায় ঈদের জামাত শুরু হয়। এতে ইমামতি করেন শহরের মার্কাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান।জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ বিশিষ্টজনরা ঈদের জামাতে অংশ নেন।নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।এ দিকে জামাতকে কেন্দ্র করে নেয়া হয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র্যাব-পুলিশের পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তায় মোতায়েন ছিল বিজিবিও। – সময় সংবাদ শেয়ার সারা দেশবিষয়: