মোহনগঞ্জ পৌরসভায় ২০২০-২১ অর্থ বছরে বাজেট ঘোষণা

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: 1:05 PM , July 1, 2020

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌরসভায় ২০২০-২১ অর্থ বছরে ৫০ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯শত ৫৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গল সকালে এ বাজেট ঘোষণা করেন মোহনগঞ্জ পৌরসভার মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন।

পৌরসভা কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সামনে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।  চলতি বছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৯শত ৫৭ টাকা। এর মধ্যে উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৪৭ কোটি ২০ লক্ষ টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ১১ লক্ষ ৬৬ হাজার ৪৭৭ টাকা। বিগত বছরের চেয়ে এবারের বাজেটের আকার অনেকটা বৃদ্ধি পেয়েছে।

বাজেট ঘোষণাকালে মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন, সচিব শৈবাল সাহা ও  ইঞ্জিনিয়ার সাইফুল আমিনসহ সকল পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Loading