নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে মেধাবৃত্তি প্রদান

প্রকাশিত: 9:44 PM , May 18, 2022

সুস্থির সরকার: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর হাওর এলাকার প্রত্যন্ত শিক্ষার প্রসার ঘটাতে বৃত্তি প্রদান চালু করেছেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, কুলপতাক এর প্রয়াত শিক্ষক মৌলানা অাব্দুল হেলিম খান এঁর সুযোগ্য পুত্র আব্দুল আওয়াল খান।

প্রতিবছরের ন্যায় বুধবার দুপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, কুলপতাক এর হল রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণিতে পড়ুয়া ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে এ বছর মেধাবৃত্তি প্রদান করা হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading