দুই সপ্তাহ বন্ধ থাকার পর মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন শুরু মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ , মার্চ ২৭, ২০২২ দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে টানা ১৪ দিন বন্ধ থাকার পর আবারো পাথর উত্তোলন শুরু হয়েছে।রোববার সকাল থেকে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পুরোদমে পাথর উত্তোলন করেছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির উৎপাদন ইতিহাসে নয়া রেকর্ড গড়ে ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি। কিন্তু পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্য (অ্যামোনিয়াম নাইট্রেট) এর অভাবে চলতি মাসের ১২ মার্চ সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।সূত্র মতে, বিস্ফোরক দ্রব্য (অ্যামোনিয়াম নাইট্রেট) খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) সরবরাহ করার দায়িত্ব থাকলেও সময় মতো তা সরবরাহ না করায় খনির উৎপাদন বন্ধ করে দেন ঠিকাদারী প্রতিষ্ঠান। সেই সময় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ (এমজিএমসিএল) জানায়, কভিড-১৯ পরিস্থিতি ও সম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সময় মতো বিস্ফোরক দ্রব্য আমদানী করা সম্ভাব হয়নি। এরই প্রেক্ষিতে শনিবার খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) বিস্ফোরক দ্রব্য সরবরাহ করেন। ফলে বিস্ফোরকদ্রব্য পাওয়া খনিতে পুনরায় পাথর উত্তোলন করেছে করেছে কর্তৃপক্ষ।মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চত করে বলেন, রোববার সকাল থেকে মধ্যপাড়া খনি থেকে পুণরায় আবারো পাথর উত্তোলন শুরু হয়েছে। শেয়ার সারা দেশবিষয়: