ধামরাইয়ে মোটরসাইকেল চুরির হিড়িক উদ্ধার করতে পারেনি পুলিশ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 7:22 PM , March 12, 2022 ঢাকার ধামরাইয়ে শনিবার ভোররাতসহ গত কয়েক দিনে সাংবাদিক পুলিশ গোয়েন্দা সংস্থার অফিসারেরসহ বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। থানায় অভিযোগ দায়ের করার পরও চুরি হয়ে যাওয়া কোন মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশআজ শনিবার উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদি গ্রামে ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ বাবুর বাড়ির গেইটির তালা ভেঙ্গে দুটি দামী মোটরসাইকেল অপদিকে একই রাতে মালঞ্চ গ্রামের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিনের শ্যালো মেশিনের পানির পাম্প চোরেরা নিয়ে গেছে। সাংবাদিকদের বাড়িতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জানা গেছে, উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামের ডাক্তার আব্দুর রাজ্জাকের বাড়িতে ভোর রাতে বিল্ডিংয়ের গেইটের তালা ভেঙ্গে ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ বাবুর হোন্ডা সিপিআর ও ভাড়াটিয়া সুমনের ইয়ামাহা আর ওয়ান—৫ মোটর সাইকেল নিয়ে গেছে। সকালের দিকে গেটের তালা ভাঙ্গা এবং মোটর সাইকেল না দেখে হতভম্ব হয়ে পড়ে সাংবাদিক পরিবার। এব্যাপারে সাংবাদিক আহাদ বাবু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।থানার (ওসি) অপারেশন নির্মল কুমার দাস বলেন সাংবাদিকের অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এর পূর্বে ও বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হলেও কোনটিই উদ্ধার করতে পারেনি পুলিশ।শুধু তাইনয় গত ২৩ ফেব্রুয়ারী রাতে উপজেলার বৈন্যা গ্রামে ঢাকা—২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর আপন ভাই সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটে। স্বর্ণালংকারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট হয়। ডাকাতির ঘটনা ১৫ দিন অতিবাহিত হলেও মালামাল উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শেয়ার সারা দেশবিষয়: